২৪ ঘন্টায় আক্রান্ত আরও ৭৮৬, মৃত্যুএকজন।


বাংলাদেশ

২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৭৮৬, মৃত্যু একজনের

 প্রকাশ: 
facebook sharing button Share
twitter sharing button Tweet
messenger sharing button Share
whatsapp sharing button Share
skype sharing button Share
linkedin sharing button Share
pinterest sharing button Pin
gmail sharing button Email
yahoomail sharing button Email
print sharing button Print
blogger sharing button Share
sharethis sharing button Share
নিজেস্ব প্রতিবেদনে 


দেশে নতুন করে ৭৮৬ জনের দেহে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯২৯ জন। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩ জনে। নতুন মারা যাওয়া ব্যক্তির বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে। তিনি পুরুষ।
ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন। এই নিয়ে এক হাজার ৩০৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন।






Comments