নরসিংদীতে ত্রাণ বিতরণে চেয়ারম্যানের অগ্রণী ভূমিকা।

News Headline:

নরসিংদীতে ত্রাণ বিতরণে চেয়ারম্যানের অগ্রণী ভূমিকা



বর্তমান সময়ে দেশের এই পরিস্থিতিতে যেখানে চাল চুরির ঘটনা ঘটেছে অহরহ সেখানে
নরসিংদী জেলার বেলাব থানার পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান এর সরকারি ত্রাণ সহ নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণের অগ্রণী ভূমিকা রাখছে।
দেশের এই বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ সবাইকে জান্নাত দান করুক আর যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুক। বর্তমান পরিস্থিতিতে যখন সমাজের সামর্থ্যবানদের উচিত ছিল অসহায়দের পাশে এগিয়ে আসার জন্য সেখানে একটি শিক্ষিত জাতি অসহায়দের আরো গর্তের মধ্যে ঠেলে দিচ্ছে। তারা বাঁচবে না কি মরবে তা তাদের দেখার কিছু নয়। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বর্তমান এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে ১০ টাকা কেজি ধরে চাল বিক্রি করার জন্য অনুরোধ করেছেন সেখানে এক  দালাল চক্র ( মেম্বার, চেয়ারম্যান, এবং ক্ষমতাসীন ব্যক্তিরা) এই চাল মজুদ করছে এবং তা (চুরি) আত্মসাৎ করেছে ।
যেখানে কথা ছিলো মেম্বার এবং চেয়ারম্যানগণ এই  ত্রাণ গুলো এলাকাভিত্তিক ভাবে সুষ্ঠুভাবে অসহায়দের কাছে তুলে দিবেন। কিন্তু সেখানে কি হচ্ছে! সেখান থেকে অসহায়দের হক মেরে খাচ্ছে।
সেই পরিস্থিতিতে নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ ইফরানুল হক ভুঁইয়া (জামান) ভাইকে  সেলুট এবং স্বাগত জানাই তার সততা এবং মানবিকতার জন্য। সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ বরাদ্দ পেয়েছে তা সুষ্ঠুভাবে পাটুলি ইউনিয়ন এর প্রত্যেকটা এলাকা ভিত্তিক বন্টন করেছেন এবং তার ব্যক্তিগত নিজস্ব তহবিল এবং কিছু হৃদয়বান ব্যক্তির আর্থিক সহযোগিতায় ৮০০ থেকে ৯০০ পরিবারের মাঝে এবং অনেক রিকশা চালক ভাইদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ।
যা বাংলাদেশের প্রত্যেকটি মেম্বার এবং চেয়ারম্যান এর জন্য বিরল দৃষ্টান্ত স্বরূপ। আবারো স্যালুট আপনাকে।
কোনো জনসাধারণ এই ইউনিয়নের কোন একটি মানুষ তাহার বিরুদ্ধে কথা বলার মত নেই। কারণ হচ্ছে তিনি সবাইকে আপন ভেবে নিয়েছেন।  নিয়েছেন নিজ পরিবারের মত। খুঁটি হয়ে দাঁড়িয়ে আছেন প্রত্যেকটি পরিবারের পাশে।
সেখানকার একজন সাধারণ মানুষ আমাকে চ্যালেঞ্জ করে বলে যে উনার বিরুদ্ধে কোনো একটি ব্যক্তি কোনো অপকর্মের যুক্তিক প্রমান সহ উপস্থিত হতে পারবেন না। কারণ তার কোনো দূর্বলতা নেই।
পরিশেষে আমি আমিও একটা কথাই বলতে চাই যেমন আছেন তেমনই থাকেন। তাহলেই মানবতার জয় হবে ইনশাল্লাহ। ভয়াবহ অবস্থা থেকে মানুষ অন্তত দু’মুঠো ভাত খেয়ে বাঁচতে পারবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক।

Comments